হাওজা নিউজ এজেন্সি: বারযাখের জগৎ মানুষের জ্ঞান ও উপলব্ধির আড়ালে। এ জগৎ সম্পর্কে কিছুটা ধারণা লাভের জন্য উপমা ও দৃষ্টান্তের আশ্রয় নেওয়া যেতে পারে।
আল্লামা তাবাতাবাঈ (রহ.) তাঁর সামারাতে হায়াত গ্রন্থে জানজানের সাবেক জুমার ইমাম মরহুম সাইয়্যেদ মাহমুদের সূত্রে একটি ঘটনা বর্ণনা করেছেন। এতে মৃত বাবার জন্য সন্তানের কোরআন তিলাওয়াতের প্রভাব বোঝাতে অন্ধকার ও প্রচণ্ড উত্তপ্ত স্থানে আলোর প্রবেশ এবং শীতল বাতাসের আগমনের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।
আল্লামা তাবাতাবাঈ (রহ.) বর্ণনাটি এভাবে উল্লেখ করেছেন:
‘জানজানের সাবেক জুমার ইমাম মরহুম সাইয়্যেদ মাহমুদ এমন এক ব্যক্তির সূত্রে ঘটনাটি বর্ণনা করেছেন, যাঁর বাবা ছিলেন একজন আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব। ওই ব্যক্তি নিজেকে একজন আলেমের সন্তান হিসেবে পরিচয় দিতেন।
তিনি বলেন, বাবার মৃত্যুর পর আমি তাঁর জন্য কোরআন তিলাওয়াত করতাম। একবার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম এমন এক ব্যক্তিকে বললাম, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করুন, এই জগতে আমাদের কোরআন তিলাওয়াত তাঁর কী উপকারে আসে এবং এর প্রভাব কেমন?
যোগাযোগ স্থাপনের পর ওই ব্যক্তি উত্তর দিলেন, আপনার বাবা বলছেন, এর প্রকৃত রূপ ও প্রভাব আমি আপনাদের বোঝাতে পারব না, আর আপনারাও তা উপলব্ধি করতে পারবেন না। তবে একটি উদাহরণ দিতে পারি।
ধরুন, কেউ একটি অন্ধকার ও প্রচণ্ড উত্তপ্ত গোসলখানায় অবস্থান করছেন। হঠাৎ সেখানে একটি জানালা খুলে দেওয়া হলো, যার মধ্য দিয়ে আলো ও শীতল বাতাস প্রবেশ করতে শুরু করল। তখন তাঁর কেমন অনুভূতি হবে?
আমাদের জন্য আপনাদের কোরআন তিলাওয়াতের প্রভাবও অনেকটা তেমনই।’
সূত্র: সামারাতে হায়াত, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৪৯।
আপনার কমেন্ট